সিরাজগঞ্জে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃ*ত্যু « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃ*ত্যু

চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৪ | ৩:৪১
চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৪ | ৩:৪১
Link Copied!

সিরাজগঞ্জের এনায়েতপুর ব্রাক্ষন গ্রাম এ একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু হয়েছে।বুধবার (৩ এপ্রিল) রাতে ওই চার নবজাতক জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যায়।

শিশুদের বাবা ভ্যানচালক সবুজ সেখ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক একসঙ্গে চার সন্তানের জন্ম দেন সোনিয়া পারভীন।

পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর সেখানে নিয়ে ভর্তি করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই চার সন্তানের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন করেছি।

বিজ্ঞাপন

সোনিয়া পারভীন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের এনায়েতপুর ব্রাহ্মণ গ্রামের সবুজ সেখের স্ত্রী। নবজাতক ওই সন্তানগুলোর নাম রাখা হয়- লাম, মিম, নূন ও জিম। এ দম্পতির ১১ মাসের আরেকটি কন্যাসন্তান রয়েছে।

শাহজাদপুর ইসলামিয়া হাসপাতালের চিকিৎসক ইফতেয়ার উদ্দিন বলেন, জন্মের পর এ চার শিশুর ওজন কম ছিল। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার্ড করা হয়েছিল।

তবে রাতেই শিশুগুলো মারা গেছে। সোনিয়া পারভীন আজ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ইসলামিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত