জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ!

২৬ মে, ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের স্থপতি।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে যিনি বাস্তবতায় রূপদান করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন তিনি আর কেউ নন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশ দরদী জননেত্রী শেখ হাসিনা-কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জননেত্রী শেখ হাসিনা পরিষদ। উক্ত সমাবেশটি পরিচালনা করেন জনাব সাজ্জাদ আহমেদ চৌধুরী। জননেত্রী শেখ হাসিনা পরিষদের এক নম্বর যুগ্ন সাধারণ সম্পাদক। সভাপতিত্ব করেন -জনাব এম এইচ খান। জননেত্রী শেখ হাসিনার পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। বক্তব্যে জনাব এম এইচ খান বলেন - আমাদের সংগঠন সুনামের সংগঠন বদনামের নয়। এই সংগঠনের সদস্য, কোন কর্মী, কোন নেতৃবৃন্দ অনৈতিক কর্মকাণ্ড-চাঁদাবাজি, টেন্ডার বাজি, ধান্দাবাজি, করে চলে না। ২০১৪ সাল থেকে আজ ২০২৩ সাল পর্যন্ত এই সংগঠনের নেতাকর্মী নিজেদের অর্থায়নে এই সংগঠনটি পরিচালনা করে আসছে। কোন প্রকার কারো সহযোগিতা, প্রণোদনয় নয়। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে ভালোবেসে তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপক্ষে, দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার নিরিখে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের সংগঠন প্রাণ দিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত রাখতে, জননেত্রী শেখ হাসিনা পরিষদ বদ্ধপরিকর। তাই তিনি বলেছেন কোন কিছুর বিনিময়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি যে ব্যক্তি বা দল দিক না কেন তার তীব্র প্রতিবাদ করা হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বারবার একই পদক্ষেপ আর মেনে নেওয়া হবে না। ২১ বার নেত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আর বরদাস্ত করব না। আমরা মাঠে নেমেছি প্রয়োজনে মাঠে থাকবো। আমরা মুজিব সৈনিক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যা যা দরকার আমাদের সংগঠন থেকে সে ধরনেরই পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। এছাড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন জনাব মোঃ শফিউল সাংগঠনিক সম্পাদক জননেত্রী শেখ হাসিনা পরিষদ।জনাব শেখ মোহাম্মদ কুদ্দুস। সহ-সাধারণ সম্পাদক। জননেত্রী শেখ হাসিনা পরিষদ। আত্মার আখতার হোসেন নবাব। যুগ্ম সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা পরিষদ। জনাব আতাউর রহমান আতিক। সদস্য জননেত্রী শেখ হাসিনা পরিষদ। এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে রাখেন এভাবে সাজ্জাদ আহমেদ চৌধুরী (যুগ্ন সাধারন সম্পাদক জননেত্রী শেখ হাসিনা পরিষদ) এর সঞ্চালনায় সমাবেশ সমাপ্ত হয়।