সাভার হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালে দুর্নীতির স্বর্গরাজ্য!

২২ জুন, ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ
মোঃ কামরুল ইসলাম , দৈনিক বাংলাখবর প্রতিদিন

হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে হোমিও চিকিৎসা পদ্ধতিও আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে । এবং এই জনপ্রিয়তার সুযোগে এক শ্রেণীর চিকিৎসক ও কলেজের প্রিন্সিপাল যা ইচ্ছে তাই করে যাচ্ছে প্রশাসনের নজর দেওয়ার মনে হয় সময় নাই। যেখান থেকে তৈরি হওয়ার কথা ছিল ভালো চিকিৎসক যা রোগীকে চিকিৎসা করবে সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোরায় পৌঁছায় দিবে। কিন্তু সেই চিকিৎসকের উৎপত্তি স্থলেই হচ্ছে দুর্নীতি। অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোঃ কামাল হোসেনের কর্মকাণ্ড। দুর্নীতির দায়ে গত ০৫/০৪/ ২০২৪ ইং তারিখে হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক তদন্ত কমিটির সুপারিশের তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য ম্যানেজিং কমিটিকে সুপারিশ করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ম্যানেজিং কমিটি কর্ণপাত করেনি এবং পদে বহাল আছে এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কামাল হোসেন যারা তার বিরুদ্ধে অভিযোগ আনে এবং অভিযুক্ত প্রমাণিত হয় তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিধি বহির্ভূতভাবে কলেজের যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য নোটিশ প্রদান করে। ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম, বঞ্চিত হয় হোমিওপ্যাথিক কলেজে আসা শিক্ষার্থীরা। আজ ম্যানেজিং কমিটির সভাপতি সাভার থানার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে অভিভাবক শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। পরবর্তীতে এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার কামাল হোসেনের আরও দুর্নীতি ও কুকর্ম জনসম্মুখে আনা হবে। যা দেখে সবাই শিউরে উঠবে।