রাবি সায়েন্স ক্লাবের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

২৪ জুন, ২০২৩ | ১২:০৩ পূর্বাহ্ণ
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব মানসিক স্বাস্থ্যের অবহেলার জন্য ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার দিক বিবেচনা করে 'Learn To Heal Your Soul : Pshychological First Aid For Mental Well-being' শিরোনামে একটি ওয়েবিনার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার (২২শে জুন) রাত ৯ টায় ভার্চুয়ালি কর্মশালা টি অনুষ্ঠিত হয়। তথ্যটি নিশ্চিত করেন সায়েন্স ক্লাবের মিডিয়া বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন আশিক। স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন খাতের চাকুরীজীবী সহ প্রায় দেড় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতার বিষয়ে আলোচনা হয়। সেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, যুব মানসিক স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা'র জাতীয় প্রশিক্ষক জিয়াউল হুদা হিমেল। কর্মশালায় মানসিক চাপে পড়ে কেউ যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয় কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে নিজেকে কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। অতিথি হিসেবে ছিলেন রাবি সায়েন্স ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান এবং সাবেক সভাপতি আবিদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ এবং সভাপতিত্ব করেন সভাপতি মো.আব্দুল লতিফ। আল-মামুন আশিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ০১৭২৭৮৭৭০৮২