সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বেলকুচিতে জামাতের বিক্ষোভ!
সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামাতে ইসলামী জুম্মা নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এছাড়াও বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি একত্রিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি শাখার নেত্রীত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল করেন,মিছিলটি বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে শুরু করে কান্দাপাড়া বাজারে এসে প্রতিবাদও বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জামাতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, জামাত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব রশীদ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের সরকারের কাছে নিন্দা জানানোর অনুরোধ করেন।