সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১জুলাই ২০২৩ইং) বেলা ১১টার সময় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মজিদ ও পরিচালনা করেন, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ। বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মনির হোসেন,শ্রমিক দলের নেতা বিশা শেখ প্রমুখ। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।