জেলা প্রশাসকের কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দল
আজ বুধবার বাংলাদেশ জামায়াত ইসলামীর পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ৩০-শে জুলাই বিক্ষোভ মিছিলের নিরাপত্তা ও সহযোগিতা কামনা করে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ে দরখাস্ত করেন। উক্ত দলটি তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন।১. কেয়ার টেকার সরকার, ২. বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মুক্তি ও সকল আলেম ওলামায়ের মুক্তি, ৩. দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ। এ সময়ে সাংবাদিকের সামনে কথা বলেন সরকার কবির উদ্দিন টাঙ্গাইল জেলা এডভোকেট কমিটির সদস্য। এ সময় তিনি বলেন সারা বাংলাদেশে ৩০-শে জুলাই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি আরও বলেন প্রশাসন যদি নিরাপত্তা ও সহযোগীতা না করে তারা তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন।