নারী মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশ ফেঁসে যাচ্ছে হত্যা মামলায় !
রাজধানীতে মাদকের অবৈধ ব্যবসা বর্তমানে একপ্রকার open secret. তবে কিছু কিছু সময় সোর্সের ভুল তথ্যের কারণে নিরপরাধ ব্যক্তিরাও আটক হওয়ার ঘটনা চোখে পড়ে। তবুও পুলিশ চেষ্টা করে যাচ্ছে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য। একথাও সত্য যে, কিছু অসাধু পুলিশ সদস্যদের কারণে অনেক সময় মাদক বিরোধী অভিযান বিতর্কিত হয়। কারণ অনেক ইনফরমার পুলিশকে ভুল তথ্য দিয়ে প্ররোচিত করে। রাজধানীর মিরপুর ১১, আদর্শ নগর আবাসিক এলাকায় ২১ নম্বর বাড়িতে বসবাসকারী এক মহিলা মাদক কারবারের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। শুধু আদর্শ নগর নয়, বরং পুরো মিরপুর অঞ্চলই মাদকে ভরপুর। অনেক সময় চলে প্রকাশ্যে মাদক গ্রহণ ও বেচাকেনা। প্রমাণ সাপেক্ষে পুলিশ তাদেরকে ধরতে আসলে চলে নানান টালবাহানা। বিশেষ করে বস্তি এলাকা এবং বিহারি কলোনিগুলোতে ভয়াবহ অবস্থা। অনেক সময় পুলিশ সদস্যদের নাকানিচুবানিও খাওয়া লাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকগুলো অভিযোগের ভিত্তিতে থানায় ইনফর্ম করেই আদর্শ নগর ৪ নম্বর রোডের ওই ২১ নম্বর বাড়িতে অভিযানে যান পল্লবী থানা পুলিশ। তবে অভিযোগ উঠেছে, মাদক উদ্ধার অভিযানে গিয়ে ওই নারীর কাছে ৫ লাখ টাকা দাবি ও মারধর করে পল্লবী থানা পুলিশ। এছাড়া ওই নারীকে ছাড়াতে গিয়ে তার কিশোরী মেয়ে আত্মহত্যা করেছে বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং পুলিশও লাঠিচার্জ করে। সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে পল্লবী থানার আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুলিশ বলছে, পল্লবীর আদর্শ নগরের ২১ নম্বরের এক বাসায় মাদক উদ্ধারে যায় পল্লবী থানা পুলিশ। চোরাকারবারের অভিযোগে অভিযান চালিয়ে মাদকসহ লাভলী নামে এক নারীকে আটক করা হয়। এতে বাধা দেয় ওই নারীর কিশোরী মেয়ে বৈশাখী। পুলিশের হাত থেকে মাকে ছাড়িয়ে নিতে একপর্যায়ে বাসার ভেতর ওই কিশোরী আত্মহত্যা করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে নিহত বৈশাখীর মামা মো. সুজন গণমাধ্যমকে বলেন, ‘আমার বোন লাভলীর বিরুদ্ধে গাঁজার ব্যবসার অভিযোগ করে পুলিশ। থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে পল্লবী থানার ৫ জন পুলিশ ও তিন-চারজন সোর্স ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় লাভলীকে পুলিশ মারধর করে। এসময় আমার ভাগনি বৈশাখী তার মাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে আত্মহত্যার হুমকি দেয়।’ তিনি বলেন, ‘পুলিশ পাশের রুমে আমার ভাগনিকে আটকালে ওই রুমে সে দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর এলাকাবাসী ওই ৫ জন পুলিশকে দুই থেকে তিন ঘণ্টা আটকে রেখে থানায় খবর দেন। পরে থানা থেকে ৫০/৬০ জন পুলিশ এসে অভিযানে আসা ৫ পুলিশকে উদ্ধার করে নিয়ে যায়।’ জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘পল্লবী থানার একটি টিম মাদক উদ্ধারে ঘটনাস্থলে যায়। লাভলী নামের এক নারীর কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে পুলিশ। তাকে নিয়ে বাসা থেকে নেমে আসতে চায় পুলিশ। এসময় ওই নারীর মেয়ে আত্মহত্যার হুমকি দিয়ে পুলিশকে বাধা দেয়।’ ‘একপর্যায়ে মেয়েটি আত্মহত্যা করে। পরে এলাকাবাসী ওই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেই ভিডিও ফুটেজ স্থানীয়দের কাছে আছে। এছাড়া লাভলীর কাছ থেকে মাদক উদ্ধারের যে অভিযান সেই ফুটেজও আছে। এরপরও একটি কথা ডালপালা গজিয়েছে। এজন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।’ এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘নিহতের বাবা তার মেয়ের আত্মহত্যার বিষয়ে একটি ইউডি মামলা করবেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।’ কিন্তু ঘটনার আড়ালেও কিছু ঘটনা চাপা পড়ে যায়। যা অনেকের চোখেই ধরা পড়ে না। কারণ মিরপুর ১১ ও আদর্শ নগর এলাকার একাধিক ব্যক্তি নাম, পরিচয় গোপন রাখার শর্তে বিডিনিউজ ৯৯৯ কে জানায়, 'এই এলাকায় প্রতিনিয়তই মাদকের রমরমা ব্যবসা চলে। মারা যাওয়া বৈশাখীর মা লাভলীও দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। সকল মাদক ব্যবসায়ীদের অনেক বড় গ্যাং আছে। আমাদের পরিচয় জানলে আমাদের সমস্যা হবে। তবে বৈশাখী পুলিশের সামনে আত্মহত্যা করলো, অথচ পুলিশ কিছুই দেখলো না। এটা মানা যায় না। মাদক ব্যবসায়ে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিবে। কিন্তু পুলিশ তাদেরকে হেনস্তা করতে পারে না।' আদর্শ নগর এলাকর অনেকে আরও বলেন যে, 'কিছু পুলিশ অফিসার নিয়মিত ঘুষ খেয়ে, লাভলীর মতো অনেককেই এমন অবৈধ ব্যবসা করতে দিচ্ছে।' অন্য আরেকজন বলেন, 'লাভলীকে ধরতে আসলে লাভলী ও তার মেয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে। তখন তার মেয়ে বৈশাখী মাকে বাঁচানোর জন্য আত্মহত্যার হুমকি দেয়। পুলিশ মনে করে, হয়তো শুধু শুধু ভয় দেখাচ্ছে। কিন্তু বৈশাখী সত্যিই ফাঁস লাগায়। কিন্তু পুলিশের সামনে এমন ঘটনা ঘটা মেনে নেয়া যায় না। পুলিশ চাইলে বৈশাখীকে আটকাতে পারতো।' তাই আমরা এলাকাবাসী চাই, 'যদি লাভলী মাদকের সাথে জড়িত থাকে, তাহলে তারও বিচার হোক এবং এসব ঘটনার সাথে জড়িত কিছু অসাধু পুলিশ সদস্য ও ফাঁপর বাজ পুলিশের ইনফরমার তাদেরও বিচার হোক। কেননা এই এলাকায় পুলিশের সোর্স বা ইনফরমারদের যন্ত্রণায় আমরা এলাকাবাসী অতিষ্ঠ।' তখন একজন মহিলা ভয়ে ভয়ে তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করে বলেন, 'বৈশাখী ফাঁস নেয়ার সময় পুলিশের ইনফরমার এই এলাকার ওহিদ, সওর আলী, মোশাররফ, তৌহিদ, নাটা রাসেল, আলো, রিদয়, মিরপুর ১১'র তারেকসহ অনেকে ছিলো। এদের মধ্যে সোর্স আলো, ওহিদ, রিদয় এরা ঝামেলার সুযোগে বাসার তালা ভেঙে নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। আমরা চাই এদেরও বিচার হোক।'