উপজেলা নির্বাহী কর্মকর্তার দোহাই দিয়ে নৈশ প্রহরীর দুর্নীতি – এলাকাবাসী অতিষ্ট।
তানজিল হাসান ভূইয়া, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মাদারী খলা গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আ: সালাম (পিতা- আ: খালেক) করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের দোহাই দিয়ে, এলাকায় চরম দুর্নীতি করে চলছে, এতে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে, জানা যায় তিনি এক বিশেষ কাজে ইন্ডিয়া আছেন,পরে নির্বাহী অফিসারের দ্বায়িত্বে থাকা এসিলেন্ড মহোদয়ের সাথে আব্দুস সালামের বিষয় জানতে চাইলে, তিনি বলেন গুচ্ছ গ্রামে আব্দুস সালাম নামে কোন ব্যাক্তিকে এমন ধরনের দ্বায়িত্ব দেওয়া হয়নি, যদি এমন কেউ দাবি করে,এলাকার লোকজনকে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করার জন্য, আমরা পদক্ষেপ নেব। এদিকে অতিষ্ঠ জন সাধারণকে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করার কথা বল্লে, তারা বলেন যেহেতু সালাম মিয়া নিজেকে, নির্বাহী মহোদয়ের লোক বলে পরিচয় দেয়, তাই তারা, আতঙ্কিত অবস্থায় থাকে।আর এ কারণেই তারা, মুখ খুলতে সাহস পায়না। এই এলাকার বাসিন্দা নাজমা আক্তার -স্বামী আ: রশিদ, রেনু মিয়া - পিতা আ: গফুর, অত্র এলাকার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপস্থিত,গণ্যমান্য ব্যাক্তি বর্গের সাথে কথা বলে জানা যায়, এই মাদারী খলা গ্রামে আজ থেকে আনুমানিক তিন থেকে চার বছর আগে একটি ৪২ সদস্য বিশিষ্ট গুচ্ছ গ্রাম গড়ে উঠে, যার নৈশ প্রহরী হিসাবে দাবি করে, কাজ করে যাচ্ছে উল্লেখিত আ: সালাম মিয়া, যার কারণে এই গুচ্ছ গ্রামের ভালো মন্দ অবহিত করার লক্ষে সে উপজেলা নির্বাহী অফিসে তদারকি শাখায় যাওয়া আসা করে, আর এ দিকে সে নিজেকে নির্বাহী অফিসার মহোদয়ের লোক বলে পরিচয় দেয়,আর সেই সুবাদে সে আগেকার জমিদারের প্রতা উন্মোচন করে সে নিজেকে জমিদার মনে করে প্রজার ন্যায় এলাকায় অন্যায় অবিচার করে চলছে সাধারণ জনগণের সাথে। মাদারী খলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে আরও জানা যায় বিগত ২০২১ইং সালে, গুচ্ছ গ্রামে সরকার কর্তৃক আসা ঘর নির্মাণ কাজের মালামাল লুট করে, অফিস কক্ষে থাকা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও মরহুম শেখ মজিবুর রহমানের ছবি অবমাননা করে। আ: সালাম নিজে। অথচ এর দায়ভার নাটকিয় ভাবে প্রভাব দেখিয়ে একই এলাকার নিরিহ আনোয়ার (২৮) পিতা - সামছুল হক,সুমন,রাইহান,মজিবর, রাকিবের নামে মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাদেরকে হয়রানি করেন, মোকদ্দমা নং ( জি,আর ২৬৪/২০২১ ইং) যা বর্তমানে চলমান আছে। এ ছাড়াও সালাম মিয়ার নামে অভিযোগ করে, গুচ্ছ গ্রামের ১৮ নং সদস্য নাজমা,স্বামী আ: রশিদ ৩৮ নং সদস্য রেনু মিয়া পিতা আব্দুল গফুর সহ গ্রাম বাসী অনেকেই, তারা বলেন সরকারের দেওয়া, আর্থিক সহায়তা বিভিন্ন মালামাল, গুচ্ছ গ্রামের জমি, নিজ পরিবারের, নামে বেনামে দখল করে মানুষ চলাচলের রাস্তা বন্দ করা, সহ চুরি ও মারামারির অভিযোগ করেন সালামের বিরুদ্ধে তারা আরও বলেন বিগত ২১/০৮/২০২৩ ইং তারিখে তার নিজ গ্রামের হোসনেয়ারা স্বামী, মরতুজ আলী গংদের বেদর মারপিট করে রক্তার্ত জখম করে, বর্তমানে রোগীরা আশঙ্কাজন ভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, এদিকে রোগীদের লোকজন বাদী হয়ে, সালাম মিয়ার নামে মামলা রজু করলে করিমগঞ্জ থানার এস, আই আসাদুজ্জামান পরিদর্শন করেন। জানা যায় গ্রামের লোকজন স্বতঃস্ফূর্তভাবে সাক্ষী দেয় সালামের বিরুদ্ধে। তারা বলেন এই গুচ্ছ গ্রামের নাইট গার্ড দাবিদার সালাম মিয়ার অত্যাচারে, অতিষ্ঠ হয়ে চলেছে এ গ্রামের মানুষ , তাই তারা বাংলাদেশের সরকারের প্রশাসন ও বিচার বিভাগের কাছে ন্যায় বিচারের আসায় আকুল আবেদন জানিয়ে বলেন এই মাদারী খলা গ্রামের গুচ্ছ গ্রাম সহ এ গ্রামের, অসহায় ও সাধারণ মানুষ কে উল্লেখিত সালামের অত্যাচার জুলুমের শিকার থেকে মুক্তি পেতে সহায়তা করলে সাধারণ জনগণ সস্তি পিরে পাবে।