বৈদ্যুতিক শকে নিহত ২২ বছরের দুলাল সরদার
৩১ আগস্ট, ২০২৩ | ৫:৪১ অপরাহ্ণ
মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন
বৈদ্যুতিক শকে নিহত ২২ বছরের মোঃ দুলাল সরদার। নিহত দুলাল সরদারের পিতার নাম মোঃ লাল মিয়া সরদার। নিহত দুলাল সরদারের ফারিয়া নামের ৮ মাসের শিশু কন্যা হয়েছে। তার বাড়ী শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাধাল। স্থানীয় সূত্রে জানা যায় আজ ৩১/০৮/২০২৩ তারিখ বৃহস্পতিবার সকাল ৮.৪৫ মিনিটে বৈদ্যুতিক মোটর দিয়ে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করার সময় অসতর্কতা বসত বৈদ্যুতিক শকে মোঃ দুলাল সরদার জমিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। ১০ মিনিট পর নিহত মোঃ দুলাল সরদারের পিতা মোঃ লাল মিয়া সরদার তাকে অজ্ঞান অবস্থায় দেখে চিৎকার করেন। লাইন বিচ্ছিন্ন করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়িতে শোক ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।