সাংবাদিককে লাঞ্চিত করায় সখিপুর রিপোর্টার্স ইউনিটির তীব্র প্রতিবাদ
টাঙ্গাইলের সখিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক আজকের জনবানী পত্রিকার সখিপুর প্রতিনিধি ইলিয়াস কাশেমের উপর সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার(০৪ অক্টোবর) বিকালে সখিপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-
ইউনিটির সহ-সভাপতি মো.মতিউর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক এম এ লতিফ মিয়া, সহ-সম্পাদক শাহ আলম সাজু, সবুজ খান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক খান আহমেদ হৃদয় পাশা, সদস্য আব্দুল হামিদ মুকুল, শাহজালাল, রহমাতুল্লাহ, এসএম রাকিব সিকদার লাল প্রমুখ।
সাংবাদিক ইলিয়াস কাশেমের উপর সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলার জন্য সর্বসম্মতিক্রমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং পুলিশ প্রশাসন চিহ্নিত সন্ত্রাসীদের অতি দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, ইলিয়াস কাশেম সিএনজি-অটোরিক্সার চাঁদাবাজির প্রতিবেদন করায় সন্ত্রাসীরা গত মঙ্গলবার (০৩অক্টোবর) দুপুর বেলা সখিপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।