সাহিদা আয়াতের নতুন কবিতা “রক্তে ভেজা দিন”
৭ অক্টোবর, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
রক্তে ভেজা দিন মোছাঃ সাহিদা আয়াত হাজারো শহিদের রক্তে ভেজা একুশে ফেব্রুয়ারি এই দিন চিরচেনা ভুলতে নাহি পারি আমরা। রফিক,জাব্বার,সালাম-সহ ঝড়ে গেল কত প্রান। তারা বলে গেল দৃঢ় কন্ঠে বাংলা মোদের প্রান। মায়ের মুখের মিষ্টি ভাষা- মনে জাগায় কতো আশা। যুগে যুগে রাখেছি আমরা বাংলা ভাষার মান। যুগ যুগ ধরে করব স্বরন, সেই সকল শহীদের অবদান। যারা বাংলা ভাষার জন্য করেছেন জীবন দিয়ে সগ্রাম।