আবেদনের বয়স ৩৫ বছরের দাবীতে মানববন্ধন

৭ অক্টোবর, ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরে বয়সসীমা বাড়ানো, চাকরীর আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরীতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। চাকরীতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে সীমা বৃদ্ধি করতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে কমপ্লেক্সের (বঙ্গবন্ধু চেনার এবং একটি ম্যুরাল স্থাপনের দাবীসমূহ দ্রুত বাস্তবায়নের দাবীতে ৩০ই আগস্ট থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ ০৭ই অক্টোবর চাকরীতে আবেদনের বয়সসীমা ৩৫বছর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়েছে। সময় সকাল ১২:০০ কর্মসূচি ডাক দেয়া হয়েছে সময় ঘটিকা স্থান- জাতীয় প্রেসক্লাব, ঢাকা। উক্ত লাগাতার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জনাব শরিফুল হাসান শুভ, প্রধান বক্তা হিসাবে ছিলেন সংগঠনের সদস্য জনাব মোহাম্মদ রাসেল বিশেষ বক্তা হিসাবে ছিলেন ঢাবি শাখার আহবায়ক সানোয়ারুল হক সনি এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারসদস্য সচিব জনাব এ আর খোকন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ: বাংলাদেশের উচ্চশিক্ষিত চাকরী প্রার্থীরা বিগত প্রায় ১০ বছর যাবৎ সরকারীএ চাকরীতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীতকরণের দাবী জানিয়ে আসছে। আপনারা জানেন নির্বাচনী ইশতেহার ২০১৮ এর পাতা এবং শিক্ষা কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদ বলা আছে সরকারী চাকরীতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা করা হবে। ২০১১ সালে সরকারী চাকরী হতে অবসরের পর ২ বছর বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হলেও চাকরীতেও প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি এবং চাকরী শেষে চুক্তি ভিত্তিক নিয়োগ স্বাভাবিক চাকরী প্রক্রিয়া ক্ষেত্রে অন্তরায়। বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনে (বিসিএস) আবেদনের বয়সসীমা ৩০ বছর হলেও জুডিশিয়াল সার্ভিস কমিশনে (বিজেএস) আবেদনের বয়সসীমা ৩২ বছর সরকারী নার্সিং এ ৩৫ বছর এবং বেসরকারি স্কুল/কলেজে ৩৫ বছর। দুঃখজনক হলেও সত্যি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থাগুলো তাদের চাকরীতে আবেদনের বয়সসীমা সরকারী মান অনুযায়ী ৩০ বছরকেই অনুসরণ করে। বাংলাদেশের জাতীয় যুব নীতিতে ১৮-৩৫ বছর বয়সীদের যুবক বলা হলেও ৩০ বছর হলেই তাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে না। বাংলাদেশের সরকারী চাকরীতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩২ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীতকরণ করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭০ বছর হলেও চাকরীতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। বিশ্বের ১৬২টি দেশে চাকরীতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, কোনো কোনো দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশেগুলোর মধ্যে আমাদের পার্শবর্তী দেশ ভারতে বিভিন্ন রাজা ভেদে চাকরীতে আবেদনের বয়স সীমা ৩৫-৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৩৫ বছর নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদশে এবং পাকিস্তানেই চাকরীতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। কোভিড-১৯ মহামারির সময় প্রায় সকল প্রকার চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা বন্ধ ছিল। পৃথিবীর অনেক দেশ চাকরীতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি থাকার সত্ত্বেও করোনা মহামারীর কারনে চাকুরীতে আবেদনের বয়সসীমা আরো ২-৩ বছর পর্যন্ত বাড়িয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ সীমা বৃদ্ধির দাবিটি উত্থাপিত হয়েছে এবং জনপ্রশাস মন্ত্রণালয় এর সংসদীয় স্ট্যান্ডিং কমিটি লিখিত ভাবে চাকরীতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য সুপারিশ করলেও কিন্তু তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই লক্ষ লক্ষ চাকরীর আবেদনকারী প্রার্থীদের প্রাণের দাবী অনতিবিলম্বে চাকরীতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর এবং অবসরে বয়সসীমা বৃদ্ধি করা হোক। চাকরীর আবেদন ফি সর্ব্বোচ ২০০ টাকা নির্ধারণ করতে হবে (১ম শ্রেণীতে ২০০ টাকা, ২য় শ্রেণীতে ১৫০ টাকা, ৩য় শ্রেণীতে ১০০ টাকা, ৪র্থ শ্রেণীতে ৫০ টাকা) প্রয়োজনে সরকারকে ভর্তুকীর উদ্যোগ নিতে হবে। একই তারিখে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, আইন অনুষদের ১০০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু এর নামে বঙ্গবন্ধু ল' কমপেক্স, বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল নির্মাণসহ দাবীর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থান নির্ধারণের জন্য আইন বিভাগের একাডেমিক কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অর্থাৎ "বঙ্গবন্ধু কমপ্লেক্স এর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পুনরায় দৃষ্টি আকর্ষণ করছি।এই দাবীও তারা জোরালো ভাবে উপস্থাপন করেন।