নৌকার হাল শক্ত করে ধরতে পেরে,আনন্দিত ছাত্রলীগের মাঝিরা
কথায় আছে মানুষ মানুষের সাথে বেঈমানি করলেও রাজপথের ঝড়ানো ঘাম,কখনো বিফলে যায় না।আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।যারা এতোদিন ওয়ার্ড এর হাল ধরে,পথ চিনতে শিখছে তারাই আজ নিজেদের তৈরি পথে দূর যাত্রায় অগ্রসর হচ্ছে। আজ যারা ওয়ার্ড থেকে ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে থানা,তারাই এক সময় জাতীয় পর্যায়ে হাল ধরে জাতির ভাগ্য নির্ধারণ করতে মূখ্য ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন। তারই দৃষ্টান্ত স্থাপন করে সু-ফল পেলো তেঘরিয়া ইউনিয়ন এর কৃতি ও মেধাবী ছাত্র নেতারা,যাদের মধ্যে নেতৃত্বের বলয় সৃষ্টি করতে মূখ্য ভুমিকা পালন করেছেন,তারা হলেন- আশিক,রাসেল,মিজান,রিফাত,নাঈম,শামীম, ইব্রাহিম, মারুফ,আবু বক্কর,ও শাকিল।ঝড়,বৃষ্টি রোদ,বিকেল কিংবা রাত যেকোনো সময়ে সিনিয়র নেতা কর্মীদের ডাকে ছুটে যেতেন।আওয়ামী লীগ এর ছাত্র নেতারা কখনো ভালো কাজে পিছুপা হতেন না। ছাত্রলীগের সিনিয়র নেতা কর্মীরা বিডিনিউজ ৯৯৯.কম কে জানান,উপরোক্ত ছাত্রলীগের মাঝিরা সব সময় রাজনৈতিক ভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বলেই তারা আজ তেঘরিয়া ইউনিয়ন এর ছাত্র লীগের আহবায়ক কমিটির সর্বোচ্চ স্থানে বসতে পেরেছেন। তারা অতীতেও ছাত্রলীগের বিশেষ, বিশেষ দায়িত্ব পালন করে আসছিলেন। সিনিয়র নেতা কর্মীদের দাবি তারা যেনো তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে সংগঠন কে এগিয়ে নিতে পারে। এ সময় তাদের সাথে তাল মিলিয়ে তারাও দেশবাসীর কাছে ও ইউনিয়ন বাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।সেই সাথে তারা প্রত্যেকেই জননেতা নসরুল হামিদ বিপু(মাননীয় এম পি ও বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী) এবং কেরানীগঞ্জ সফল চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছন। তেঘরিয়া ইউনিয়ন, ছাত্র লীগের আহবায়ক কমিটির ঘোষণা করায় তেঘরিয়া ইউনিয়ন এর বিভিন্ন রাজনৈতিক অংগ-সংগঠন গুলো তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।