তিতাসে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ৩ জন গ্রেপ্তার
কুমিল্লার তিতাসে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ৩ জনকে গ্রেপ্তার ও পিকআপ গাড়ী উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়,তিতাস থানার এসআই মহমুদুল হাসান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপজেলায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের ডিউটি কালীন সময়ে একটি গোপন সূত্রে সংবাদ পায়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ অক্টোবর শনিবার ১৪.৪০ ঘটিকার সময় গৌরীপুর টু হোমনা আঞ্চলিক মহাসড়কের জগতপুর ইউনিয়নের কেশবপুর নামক স্থানে মোল্লা এলপিজি ফিলিং স্টেশনের সামনে থেকে আসামি মিরাজ মাতুব্বর(৪০), পিতা- মোঃ মতলব মাতুব্বর, মাতা- মর্জিনা বেগম, সাং- থানতলী, (গোলা বাড়ী), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, বর্তমানে- নয়াবাড়ী, রেডিও কলোনী, থানা- সাভার, জেলা- ঢাকা, মোঃ রাজু(১৯), পিতা- মোঃ খোকন, সাং- জামসিং, জয়পাড়া, রেডিও কলোনী, থানা-সাভার, জেলা- ঢাকা, শামীম (১৯), পিতা- মোঃ বাবুল হোসেন মোল্লা, বাসা- ডি ২০, সাং-সুতার নোয়াদ্দা, সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা- ঢাকা-দের ০১(এক)টি নীল রং এর পিকআপ গাড়ী এবং বৈধ কাগজপত্র ছাড়া ১৫০(একশত পঞ্চাশ) বস্তা ভারতীয় চিনি যাহার প্রত্যেক বস্তায় ৫০(পঞ্চাশ) কেজি করে মোট (১৫০ x ৫০)=৭৫০০ (সাত হাজার পাচঁশত) কেজি ভারতীয় চিনি উদ্ধার পূর্বক জব্দ করেন। জব্দকৃত পিকআপ ও চিনির মূল্য (১২,০০,০০০+ ৯,৩৭,৫০০) ২১,৩৭,৫০০/- টাকা। আসামিরা চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়া ভারতীয় চিনি নিজেদের হেফাজতে রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।