ঘাটাইলে উপ সচিবের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন

২৩ অক্টোবর, ২০২৩ | ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: মোঃ আল আমিন, ঘাটাইল শেখ হাসিনার বার্তা নারী পুরুষের সমতা এই স্লোগান সামনে রেখে ২০১৯ সালে সারা বাংলাদেশে পৌরসভা ও ইউনিয়ন মিলে ৪৮৮৩ টি কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়। যেখানে ১০ জন কিশোর ২০ জন কিশোরী নিয়ে প্রতি বছর ক্লাব গঠন করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়ে থাকে। এই ক্লাবের অন্যতম উদেশ্য মাদক ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক,জেন্ডার বৈষম্য, শিশু নির্যাতন, কিশোর গ্যাং ইত্যাদি অপরাধ থেকে কিশোর কিশোরীদের সচেতন করে মনস্তান্তিক ইতিবাচক পরিবর্তন সাধন করা। পুষ্টির চাহিদা পুরোনের লক্ষে নাস্তা বিতরণ করা হয়। এই ক্লাবের কার্যক্রম মনিটরিং এর জন্য বিভিন্ন পর্যায়ে জনবল নিয়োগ করা হয়েছে। কাজের ধারা অব্যাহত রাখার জন্য বিভিন্ন সময় মন্ত্রণালয়ের উপসচিব এবং প্রকল্পের সচিবগণ ক্লাব পরিদর্শনে যান। তার ধারাবাহিকতায় আজ ২২/১০/২০২৩ ইং তারিখ রোজ রবিবার , টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৬ নং দিগলকান্দী কিশোর কিশোরী ক্লাব পরিদর্শনে আসেন বাংলাদেশ কিশোর কিশোরী ক্লাব স্থাপন শীর্ষক প্রকল্পের উপ.পরিচালক ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব জনাব ডা. মোঃ হাবিবুল্লাহ্ বাহার। এই সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব,কনিকা মল্লিক।এবং জেলা ফিল্ট সুপারভাইজার এস এম মোজাম্মেল হক,ও সেলিম হোসেন। ঘাটাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপশী শীল,।অফিস সহকারি মোঃ আবুল কালাম আজাদ অন্যান্য কর্মচারি বৃন্দ।ক্লাবের জেন্ডার প্রোমোটার লিটন মিয়া, গোলাম মোস্তফা,দিলরুবা আফরুজা। বাংলাদেশ কিশোর কিশোরী ক্লাব শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য ও আবৃত্তি শিক্ষক মোঃ আল আমিন। সংগীত শিক্ষক নন্দিতা দেবনাথ ও ক্যারাটে শিক্ষক ।ক্লাবের সদস্যদের নিয়ে একটি শত স্ফূর্তভাবে অনুষ্ঠান পরিচালিত হয়। প্রকল্পের উপর পরিচালক ক্লাবের কার্যক্রমে প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। ক্লাবে সদস্যদে ইতি বাচক পরিবর্তন প্রকাশ পায়। উপ সচিবের বক্তব্য ও কিশোর কিশোরীদের সংগীত, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে ক্লাব কার্যক্রম শেষ করা হয়।