STFF মিরপুর শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সমাজের প্রতিটি শিশুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে: জনাব হাক্কানী খন্দকার
Save The Future Foundation (সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন) একটি অমুনাফাভোগী সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের মধ্যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন অন্যতম বৃহৎ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নানাবিধ জনকল্যাণমুখী সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। কেন্দ্রীয় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির অন্যতম শাখা "মিরপুর শাখার" উদ্যোগে আজ ২৪শে অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করে সোনালী লাইফ ইন্সুইরেন্স কো. লি.
মিরপুর কালশীতে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সোনালী লাইফ ইন্সুইরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার জনাব হাক্কানী খন্দকার, উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার , ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজী, সহকারী নির্বাহী পরিচালক নুরুল ইসলাম নবাব, প্রচার পরিচালক সাইফুল ইসলাম মজুমদার, সহকারী স্বাস্থ্য পরিচালক আবু হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাহামিনা হোসাইন কুয়াশা, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আশারাফুল ইসলাম রাসেল।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মিরপুর শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন। সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাহিদ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর শাখার মানবাধিকার সম্পাদক মোঃ আকিব মাহমুদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক বাবলী, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ইশরাত আরা ফাতেমা, নির্বাহী সদস্য নাবিল হুসাইন, পারভেজ, কামরুল সহ স্কুলের শিক্ষকবৃন্দ।
উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্সুইরেন্স এর কর্মকর্তা জনাব হাক্কানী খন্দকার বলেন, 'সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন একটি আর্ত মানবতায় নিয়োজিত সংগঠন। এই সংগঠনটির অন্যতম শাখা মিরপুর শাখার আজকের আয়োজনই তার প্রমাণ।
জনাব হাক্কানী আরও বলেন, সমাজের প্রতিটি শিশুর প্রতি আমাদের সকলের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের যায়গা থেকে আজকের এই মানবিক প্রোগ্রামে সোনালী লাইফ ইন্সুইরেন্স অংশগ্রহণ করতে পারায় আমরা আনন্দিত। আমরা চাই সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এমন জনহিতকর মানবিক কাজ নিয়মিত করে যাক। দেশের প্রতিটি প্রান্তরে সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে STF এর পাশে আমরা আছি।'
STF এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা মজুমদার শিশুদের উদ্দেশ্যে বলেন, 'তোমাদেরকে আজ যে শিক্ষা উপকরণ দেয়া হলো, তা শুধুমাত্র জনকল্যাণের জন্য। এই বইগুলো বাসায় ফেলে রাখলে হবে না, তার যথাযথ ব্যবহার করতে হবে। মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তোমাদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আমরা আমাদের সর্বোচ্চটা করে যাব।'
সংগঠনটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজী বলেন, 'ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রতিটি শিশুর শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক প্রচেষ্টার পাশাপাশি আমরা সেই লক্ষেই কাজ করছি। আলোকিত সমাজ গঠনের জন্য সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সব সময় তোমাদের পাশে থাকবে।'
অনুষ্ঠানে অতিথিদের কাছে থেকে শিশুরা শিক্ষা উপকরণ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। উপস্থিত সকলের মাঝে শিক্ষা উপকরণের পাশাপাশি কিছু খাবারের ব্যবস্থাও করা হয়। বাচ্চাদের সাথে আসা অভিভাবকবৃন্দ STF এর এমন কার্যক্রমে বেশ প্রসংশা করে।