তানযিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রিপোর্ট: আব্দুল্লাহ আল মামুন
তানযিমুল উম্মাহ ছাত্র মজলিসের আয়োজনে দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান তানযিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা উত্তরা শাখায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
স্টুডেন্ট এফেয়ার্স এর কো-অর্ডিনেটর শিশির ইব্রাহীমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম আব্দুল্লাহ আল মামুন বলেন, “দেশ ও জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। দেশে ও জাতির খেদমত করার আগে নিজেদের সুস্থতা প্রয়োজন। নিজেদের সুস্থ রাখতে হলে স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য সুরক্ষা হলো মুমিনের প্রথম কাজ। শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন হতে হবে।”
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাশহুদুল আলম,গ্রীন লাইফ মেডিকেল কলেজের ডাক্তার শাকিল, রিদম বাংলাদেশ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তানজিল সহ রিদম ব্লাড সেন্টার ও তানযিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ।
রিদম ব্লাড সেন্টারের সার্বিক সহযোগিতা উক্ত মেডিকেল ক্যাম্পে শতাধিক শিক্ষক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।