মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্র প্রদর্শন নিয়ে সংবাদ সম্মেলন

২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৪৭ পূর্বাহ্ণ
মোঃ এমদাদুল হক, সিনিয়র রিপোর্টার, জামালপুর , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতীয় পরিচালক শ্যাম বেনেগল পরিচালিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় "মুজিব একটি জাতির রুপকার " বায়োপিক চলচ্চিত্র ৮৩ কোটি টাকা ব্যয়ে (বাংলাদেশ ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি) নির্মিত হয়েছে। জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধুর জীবন সংক্রান্ত চলচ্চিত্রটির প্রদর্শন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার(২৫ অক্টোবর) রাতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামালপুর আইন কলেজের অধ্যক্ষ এড. মোঃ আব্দুস সালাম বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ আমাদেরকে অফিসিয়াল মেসেজ দিয়ে বলেন যে উপজেলায় কোন সিনেমা হল নেই সেখানে প্রজেক্টরের মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা নিবেন। জেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক আমরা ধর্ম প্রতিমন্ত্রীর মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার সাথে যোগাযোগ করলে তারা আমাদের টেকনিক্যাল হ্যান্ডস সহ সবকিছু দিতে রাজি হন। পরে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২৬/১০/২৩ হতে ০২/১১/২৩ পর্যন্ত ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম চেয়ে আবেদন করলে নির্বাহী কর্মকর্তা আমাদেরকে অনুমতিপত্র প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে, এস এম শাহিনুজ্জামান শাহীন সমর্থিত অতি উৎসাহী ব্যক্তিবর্গ ধর্ম প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নিলে ধর্ম প্রতিমন্ত্রী অবৈধভাবে বাতিল করার প্রক্রিয়া করেন বিষয়টি আদৌ সত্য নয়। আপনারা তদন্ত করে সঠিক তথ্য যাচাই করে দেখতে পারেন। আবেদন পত্র আর অনুমতি পত্র এক কিনা ভেবে দেখবেন। তিনি আরও বলেন শাহিনুজ্জামানের সমর্থকরা যদি জাজ মাল্টিমিডিয়া অনুমতি পত্র দেখাতে পারে তাহলে আমরা ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম ২৭ ও ২৮ তারিখে ঐ ২দিন আমরা প্রদর্শনী বন্ধ রাখবো,তারা দেখাবে।কারণ এটাতো অভিন্ন সিনেমা, সমস্যা নেই উপজেলাবাসী দেখুক। এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, এস এম শাহিনুজ্জামান চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য অডিটোরিয়ামটি ভাড়া নেওয়ার জন্য আবেদন করেন আবার পুনরায় মৌখিকভাবে তারা প্রদর্শনী বাতিল করেন। ধর্ম মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়ার আবেদনের প্রেক্ষিতে অডিটোরিয়ামটি অনুমোদন দেয়া হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হক, উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, তথ্য ও গবেষণা বিষয়ক মোঃ খোরশেদ আলম, উপ-প্রচার সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল, যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন ও পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুল্লাহ আকাশসহ অনেকে।