সুইজারল্যান্ডের সামরিকবাহিনীর ডেলিগেশন টিম বাংলাদেশে
সশস্ত্রবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সাক্ষাৎ
২৭ অক্টোবর, ২০২৩ | ৩:১২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
রিপোর্ট: আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশে সফররত সুইজারল্যান্ডের মিলিটারী ডেলিগেশন টিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল ওয়াকার উজ্জামান। এসময়ে দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ক উন্নয়ন এবং সামরিকবাহিনীর আধুনিকায়ন সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য Oerlikon GDF-009 রাডার কন্ট্রোলড এন্টি এয়ারক্রাফট গান সিস্টেম ক্রয় করা হয়েছে।একইসাথে সুইজারল্যান্ডের ড্রোন নির্মান কোম্পানী SwissDrone এর সাথে যৌথভাবে ড্রোন প্রোজেক্ট হাতে নিয়েছে বঙ্গবন্ধু এরোনটিক্যাল এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি।