র্যাব-১২’র অভিযানে উল্লাপাড়ায় ইয়াবাসহ ০১ জন গ্রেফতার
রিপোর্ট: রেজাউল করিম ব়্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, এর দিক নির্দেশনায় গত ২৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ ১৭.১০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ৯নং ওয়ার্ডের নওকৈড় বাজারস্থ মেসার্স মাষ্টার ট্রেডার্স জনৈক মোঃ রেজাউল করিম এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- নওকৈর, পোঃ ডিগ্রীরচর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা রজু করে থ হস্তান্তর করা রয়েছে।