উজিরপুরে ২ যুবক গাজাসহ পুলিশের হাতে গ্রেফতার

২৭ অক্টোবর, ২০২৩ | ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: মোঃ নাসির উদ্দিন বরিশাল জেলার উজিরপুরে মাদকের অভিযানে ২ যুবককে গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুন্ডপাশা গ্রাম থেকে ২ যুবককে ৪৫ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে এবং আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রামের শহিদ হাওলাদারের ছেলে শাওন হাওলাদার(১৯), সায়েম সরদারের ছেলে মুবিন সরদার(২০)। এছাড়াও ওই এলাকার আবুল হোসেন বেপারীর ছেলে রাব্বি ওরফে মামুন বেপারী(২৪) পালিয়ে যায়। অভিযুক্ত মাদক ব্যবসায়ী ৩ যুবকের বিরুদ্ধে এসআই রাকিবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১৯। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান মাদকের অভিযানে ২ যুবককে গাজাসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে এবং তাদেরকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।