বাগাতিপাড়ায় আখের ভেজাল গুড় জব্দ, জরিমানা ২০ হাজার

২৯ অক্টোবর, ২০২৩ | ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: মো:ফজলে রাব্বি নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল গুড় জব্দ ও জরিমানা করা হয়েছে। রবিবার(২৯ অক্টোবর) সকালে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের ছোট চিথলিয়া গ্রামে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেন ইউএনও নীলুফা সরকার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মোনায়েম হোসেন এর ৪৩ মণ ভেজাল গুড় জব্দ করে নষ্ট করা হয়েছে। সেই সাথে ভেজাল গুড় তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও পরবর্তীতে এই ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল লতিফ, বাগাতিপাড়া মডেল থানা এস আই আতোয়ার রহমান প্রমুখ।