দাউদকান্দিতে হরতাল বিরোধী মিছিল

২৯ অক্টোবর, ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: দাউদকান্দি প্রতিনিধি দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়নে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন একটি হরতাল বিরোধী প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত করে। এ মিছিলে মোঃ আব্দুল মান্নান প্রধান গোয়ালমারী ইউনিয়ন চেয়ারম্যান। মোহাম্মদ নাজমুল হাসান গোয়ালমারী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মোঃ বিল্লাল হোসেন গোয়ালমারী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এর নেতৃত্বে এ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদী মিছিলে বিএনপির ডাকা হরতাল ও ২৮ শে অক্টোবর সমাবেশে পুলিশ হত্যা ও জ্বালাও পোড়াও সমাবেশের প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়।