সিরাজগঞ্জ সদর বিএনপি সেক্রেটারি গ্রেপ্তার
২ নভেম্বর, ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে,গতকাল বুধবার রাতে সিরাজগঞ্জ শহরের স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি জানিয়েছে অবরোধে জালাও পোড়াও করতে পারে মর্মে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাড. নাজমুল ইসলামের গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সুপরিকল্পিতভাবে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়িতে বাড়িতে তল্লাশী করেছে।