হরতালের শেষ দিনেও সতর্ক পাহারায় ছাত্রলীগ
অবরোধের শেষ দিনেও সতর্ক পাহারায় রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। নাশকতা ঠেকাতে গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতারা। ২নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। বর্তমানে সেখানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, এখানে আরো আছেন পল্টন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সি এম পিয়াল হাসান সহ দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন। সরকার পতনে এক দফার আন্দোলনের চূড়ান্ত ধাপে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গত রোববার (২৯ অক্টোবর) হরতাল শেষে তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। তারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে এবং জনগণের জান-মালের রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সতর্ক পাহারায় আছি। এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জান-মালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেবকলীগ ও আরো অন্য দলিয়ো লোক সহ সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।