নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী

২৭ নভেম্বর, ২০২৩ | ৯:৫৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: সাইফুল ইসলাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১-নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেলেন উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এমপি মহোদয়ের পুনরায় নৌকা প্রতিক পাওয়ায় গুরুদাসপুর ও বড়াইগ্রামের দুই উপজেলার সকল নেতাকর্মীরা আনন্দ মিছিল করছেন। দুই উপজেলায় বইছে আনন্দের জোয়ার,সেই সাথে উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা মাননীয় এমপি মহোদয়কে ফুলের তোরা দিয়ে বরণ করার জন্য সমবেত হয়েছেন গুরুদাসপুর উপজেলার কাছিকাটা আত্রাই টোলপ্লাজায়। দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা আনন্দে উদভাসিত হয়ে কেউ পায়ে হেটে, মাইক্রোবাসে, কেউবা এসেছে অটোরিক্সা করে। গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়নের সু যোগ্য চেয়ারম্যান, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সন্মানিত সভাপতি জনাব মোঃ আয়ুব আলী প্রাং এর নেতৃত্বে হাজার হাজার মটোরসাইকেল নিয়ে ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত হোন প্রাণপ্রিয় নেতা আলহাজ ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শুভেচ্ছা জানাতে কাছিকাটা টোলপ্লাজায়। মাননীয় এমপি মহোদয়কে শুভেচ্ছা জানাতে আরো উপস্থিত ছিলেন,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন,পৌরমেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা সহ দুই উপজেলার ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যান গণ।