কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম
২৯ নভেম্বর, ২০২৩ | ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
রিপোর্ট: রাসেল আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ কুমিল্লা ০২ (হোমনা ও মেঘনা) আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ও হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম (শামীম) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব অ্যাড. আলী আহমেদ, হোমনা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরকার মুকুল মাহমুদসহ জাতীয় পার্টির হোমনা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তিনি সকলের নিকট দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।