বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস
রিপোর্ট: মোঃ নাসির উদ্দিন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া থেকে কৃষক শ্রমিক জনতা লীগ এর গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন শতাধিক সমর্থকরা। এরপর তিনি উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবে সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া প্রার্থনা করেছেন। আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য নুরুল ইসলাম আসাদ, মোঃ খলিলুর রহমান,আহাদ হোসেন সুমন,সোহাগ হাওলাদারসহ অনেকে।