নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম
রিপোর্ট:মোঃ ইব্রাহীম খলিল মোল্লা,কুমিল্লা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন কুমিল্লা জেলা মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের কৃতি সন্তান ও মেঘনা উপজেলা আ'লীগের সভাপতি মো.শফিকুল আলম। গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার হাইওয়ে কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উপজেলার শীর্ষস্থানীয় নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে বলে জানান তিনি। বিষয়টি ভোরের কাগজকে নিশ্চিত করেছেন উপজেলা আ'লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হোসেন মনির। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ'লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার হাউদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দিন মুন্সী তপন, আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল আল বাকী শামীম, সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।