সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয়
৩০ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে, দুপুর সাড়ে বারোটার দিকে ১৩৭ টাঙ্গাইল ০৮ বাসাইল-সখীপুর নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী,সখীপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও (সাবেক এমপি) জনাব অনুপম শাজাহান জয় হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলমের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন। এ-সময় তার সঙ্গে ছিলেন,সখীপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব শওকত শিকদার, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল,সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব কুতুবউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, ভাইসচেয়ারম্যান শফিকুল ইসলাম কাজী বাদল,মহিলা ভাইসচেয়ারম্যান,লুৎফা আনোয়ার উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার শিম্মী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর তারেক,গজারিয়া ইউপি চেয়ারম্যান এডঃ আনোয়ার হোসেন সখীপুরী,বড়চওনা ইউপি চেয়ারম্যান আজহার হোসেন,হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান শাজাহান খান রবিন,বহুরিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা,হতেয়া রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান জনাব হুমায়ুন, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেনসহ প্রায় সবকয়টি ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামিলীগ নেতা ও টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম কিবরিয়া বাদল,সখীপুর বিআরডিপি চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা আওয়ামিলীগ সদস্য শিবলী সাদিকসহ যুবলীগ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সমর্থক বৃন্দ। মনোনয়ন পত্র জমাদান শেষে,অপেক্ষারত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।এ-সময় সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি সখীপুরের খ্যাতিমান সাংবাদিক জনাব ইকবাল গফুরের বিভিন্ন প্রশ্নের উত্তর করেন জনাব অনুপম শাজাহান জয়।