টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ
১৩৭ টাঙ্গাইল ০৮ বাসাইল-সখীপুর নির্বাচনী এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৪ এর জন্য লড়ছেন হেভিওয়েট দুই প্রার্থী। আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকে মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান (সাবেক এমপি) পুত্র, সাবেক এমপি ও সখীপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়। অপরদিকে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সাবেক এমপি কাদের সিদ্দিকী (বীরউত্তম) তার নিজের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে এ নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। আজ ৩ নভেম্বর টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই পর্বে এ দুইজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পত্রই বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। অতএব,বাংলাদেশের এ আলোচিত আসনটি এখন বাঘে বাঘে লড়াই বলেই মনে করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারী ২৪ নির্ধারিত হবে শেষ হাসিটি কার মুখে শুভা পাবে। বাসাইল এবং সখীপুর দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত।এ আসনে দুই উপজেলা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩,৯০,১১৯ জন। এরমাঝে পুরুষ ভোটার সংখ্যা মোট ১,৯৪,০৮২ মহিলা ভোটার সংখ্যা ১,৯৬,০৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার মোট ০৩ জন।এ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী সংখ্যা মোট ০৭ জন বলে জানা গেছে। যথাক্রমে(১) বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত অনুপম শাজাহান জয়, (২) বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, (৩)বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত মোঃ রেজাউল করিম, (৪) বিকল্প ধারা বাংলাদেশ থেকে মনোনীত আবুল হাশেম দুর্জয়, (৫)তৃণমূল বিএনপি থেকে পারুল, (৬) বাংলাদেশ জাকের পার্টি মনোনীত আবদুল জলিল ও (৭) কংগ্রেস থেকে মনোনীত মোঃ মোস্তফা কামাল মনোনয়ন সংগ্রহ করেছেন বলে তথ্য সূত্রে জানা গেছে।