মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন
টাঙ্গাইলে জেলার মধুপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ মা, দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।স্থানীয়দের কেউ একজন সরকারি সেবা কেন্দ্র ৯৯৯-এ কল করে নির্যাতিত পরিবারের সদস্যদের মুক্ত করান। নির্যিততরা মুক্ত হওয়ার পর,এদের একজনকে আশংকাজন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বউ ও শাশুড়ি ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে। এ ঘটনায় মধুপুর থানা পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠলেও,অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,ভূক্কভোগীদের পক্ষে কোন লিখিত অভিযোগ না পাওয়ায় এখনও আইনগত ব্যবস্থা নেয়া যায়নি,তবে যেকোনো সময় লিখিত অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। ৪ নভেম্বর মঙ্গলবার সকালে মধুপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পান্ডুরা গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন-ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী শাফিয়া বেগম, বড় ছেলে আলমগীর হোসেন, ছোট ছেলে জুব্বার আলী ও আলমগীরের স্ত্রী জ্যোসনা বেগম। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে ময়মনসিংহ মেডিকেলে ও শাশুড়ি শাফিয়া এবং ছেলের বউ জ্যোৎসনাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সূত্র জানান। স্থানীয়রা জানান, পান্ডুরার মৃত নুরুল ইসলামের দুই ছেলে আলমগীর, জুব্বারের সঙ্গে প্রতিবেশী মৃত আবু শেখের ছেলে কালু শেখসহ তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন থেকোই চলে আসছিল।এবং কি এই দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলে আসছে বলে জানা যায়।দীর্ঘ ২৩ বছর বাটোয়ারা মামলা চলার পর চলতি বছরের ২৯ জানুয়ারি আলমগীর জুব্বাররা রায় পেয়ে জমির খাজনা খারিজ করেন। মাঠ ও প্রিন্ট পর্চা তাদের নামেই এসেছে বলে জানা যায়। প্রতিপক্ষ কালু শেখ, ভাই আজগর, সামাদ গং এ নিয়ে গত কয়েক মাস আগে ওই জমির মালিক দাবি করে আদালতে ১৪৪ ধারা চেয়ে আবেদন করলে, আদালত স্থানীয় সংশ্লিষ্ট বিভাগের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন। পরে আলমগীর, জুব্বার গং কাগজপত্রের ভিত্তিতে ১৪৪ ধারার বিপরীতে জজ কোর্টে আপিল করেছেন বলেও জানা গেছে। এ নিয়ে গত এক সপ্তাহ দুই পরিবারে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সকালে কালু মিয়া গং বিবদমান জমিতে গিয়ে ঘর নির্মাণ শুরু করেন। আলমগীর, জুব্বার গং বাধা দিতে গেলে তাদের প্রথমে পিটিয়ে পরে গাছের সঙ্গে বেঁধে ফেলে তারা। মা শাফিয়া ফেরাতে গেলে প্রতিপক্ষ তাকেও গাছে বেঁধে ফেলেন। শাশুড়িকে রক্ষায় এগিয়ে আসেন পর্দানশীল ছেলের বউ জ্যোৎসনা বেগম। ওই ছেলের বউকেও বাদ দেয়নি প্রতিপক্ষ। তাকেও হাত-পা বেঁধে বসিয়ে রাখেন, এ অবস্থায় পুলিশকে ফোন দিয়ে জানানো হলেও পুলিশ দ্রুত না আসায় নির্যাতিতদের পক্ষে স্থানীয়দের কেউ একজন সরকারি সেবা কেন্দ্র ৯৯৯-এ কল করে সাহায্য চাওয়া হয়। পরে মধুপুর থানা পুলিশ এসে নির্যাতিদের হাত-পা বাঁধা অবস্থা থেকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মাতাব্বররা ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। মধুপুর থানাকে ফোন করে জানানো হয়। পুলিশ উদ্ধার শেষে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। শাশুড়ি শাফিয়া, ছেলের বউ জ্যোৎসনাকে মধুপুর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং জুব্বারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়ছে জানা গেছে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘনটা ঘটেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে এখনও মামলা হয়নি জানিয়ে ওসি আজিজুর রহমান আরও বলেন, দুই পক্ষকে ডেকে এনে ১৪৪ ধারা জারি ও তার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি রক্ষায় জমিতে যেতে বারণ করা হয়েছে।