শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা
টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, সখিপুর রাজনীতির পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনৈতিক, সখিপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি জনাব আলহাজ্ব শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা যায় ৭ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে টাঙ্গাইল জেলা আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সখিপুর উপজেলার আওয়ামিলীগের সভাপতি শওকত শিকদার তার বক্তব্য উপস্থাপন করার সময় টাঙ্গাইল ৮ বাসাইল-সখিপুর আসনের বর্তমান সংসদ সদস্য (চলমান নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত),ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডঃ ভিপি জোয়াহের তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়ে ক্ষোভ ঝাড়েন। সভা শেষে এডঃ ভিপি জোয়াহের অনুসারী কতিপয় সন্ত্রাসী শওকত শিকদারকে লক্ষ্য করে তেড়ে আসে,শওকত শিকদার ঘটনা আচ করতে পেরে তড়িঘড়ি করে তার নিজের গাড়ীতে উঠে দরজা জানালা বন্ধ করে দেন।কিন্তু দুষ্কৃতকারীরা শওকত শিকদারের গাড়ীটিতেই এপলো আঘাত করতে থাকে। একপর্যায়ে গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে সড়ে পড়লে বড় ধরনের কোন দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে চলে আসতে সক্ষম হন। এ ঘটনায় তাৎক্ষণিক সখিপুর উপজেলার তৃণমূল আওয়ামিলীগের নেতাকর্মী ও সমর্থকরা তীব্র ঘৃণা ও ক্ষোভ জানান।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সখিপুর বাসাইলের আওয়ামিলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এমন হিংসাত্মক ও সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে কঠোর শাস্তি কামনা করেন। অবশ্য এ বিষয়টি এডঃ ভিপি জোয়াহের এমপি অস্বীকার করে বলেন,শওকত শিকদারের গাড়ীতে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। কিন্তু শওকত শিকদার নিজে এ ঘটনার জন্য এডঃ ভিপি জোয়াহের এমপির অনুসারীদের দায়ী করেন। উল্লেখ্য যে,হামলার ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।