শর্তযুক্ত জামিন প্রত্যাখ্যান নেতার
ইতিহাস সৃষ্টি করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক
রিপোর্ট: ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল কারাবন্দী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ ফরহাদ ইকবালকে আদালত শর্তযুক্ত জামিন মঞ্জুর করার পর,তা তিনি সাহসীকতার সাথে স্বেচ্ছায় প্রত্যাখান করেছেন বলে জানা গেছে। পরে নতুন আরো দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কারাবন্দী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল শর্তযুক্ত জামিন প্রত্যাখ্যান করেছেন। টাঙ্গাইল জেলা জজ কোর্টে তার জামিন আবেদন করলে কয়েকটি শর্তে এড.ফরহাদ ইকবালের জামিন মঞ্জুর করেন আদালত। তবে শর্তগুলো সন্দেহজনক এবং সরকারের নীলনকশার অংশ বলে বিবেচনা করে তিনি নিজের শর্তযুক্ত জামিন স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেন। যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনার জন্ম দিলেন বলে অনেকেই মনে করছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ ফরহাদ ইকবালের এমন সাহসীক সিন্ধান্তের পর, পুলিশ তার জামিন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই টাঙ্গাইল সদর এবং কালিহাতী উপজেলার আরও দুইটি মামলায় তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে জেলা কারাগারে কাগজ প্রেরণ করেন টাঙ্গাইল সদর থানা পুলিশ। আজ কালিহাতি থানার মামলায় তাকে আদালতে তোলা হলে,আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।