ইউসিবি এজেন্ট ব্যাংক সখীপুর শাখার বিরুদ্ধে মারাত্মক প্রতারণার অভিযোগ
টাঙ্গাইলের সখিপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে টাকা ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগীরা টানা দুইদিন সংবাদ সম্মেলন করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল( ইউসিবি) এজেন্ট ব্যাংক সখীপুর শাখার স্বত্বাধিকারী দুলাল শিকদারের বিরুদ্ধে অনেকগুলো সহজ সরল অসহায় সাধারণ মানুষকে ১০-২০ লাখ টাকা করে লোন দেয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি ১ লাখ থেকে দুই লাখ করে টাকা ঘুষ নেয়ার মারাত্মক অভিযোগ করেন প্রায় ১০-১২ জন ভূক্তভোগী পরিবার। উপজেলা গেইট সংলগ্ন সখিপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ৯-১০ ডিসেম্বর টানা দুইদিন বেলা ১২.৩০ মিনিটের সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক(ইউসিবি) এজেন্ট ব্যাংক শাখার স্বত্তাধিকারি দুলাল সিকদার এর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহিনুর, নুরুন্নাহার, সাবিনা, শামসুন্নাহার, ফেরদৌসী, খাজা মাইনউদ্দিন, জোসনা, লিপি,ওমেস আলী গং অভিযোগ করে বলেন যে, দুলাল সিকদার তার এজেন্ট ব্যাংক থেকে লোন দিবে বলে ১০লাখ টাকা লোনের জন্য ১লাখ, ২০লাখ টাকা লোনের জন্য ২লাখ টাকা করে জন প্রতি তাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। এভাবে প্রতারক দুলাল শিকদার তাদের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু লোন দেই দিচ্ছি করে দীর্ঘদিন প্রতারক দুলাল শিকদার আমাদের হয়রানি করে যাচ্ছেন।ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান,আমরা সরলমনে বিশ্বাস করে লোন পাবার আশায় এতগুলো করে টাকা ধারদেনা করে দিয়ে দীর্ঘদিন যাবৎ দুলাল শিকদারের পিছনে ঘুরছি।কিন্তু ধূর্ত দুলাল শিকদার আমাদের লোন তো দুরের কথা,এখন আমাদের কাছ থেকে নেয়া ঘুষের টাকাও অস্বীকার করছেন। এহেন অবস্থায় আমরা সাধারণ গরীব ঘরের মানুষ নিদারুণ অসহায় হয়ে মানুষের ধারে ধারে ঘুরেও এর কোন প্রতিকার পাচ্ছি না।উল্টো প্রতারক দুলাল শিকদার বিভিন্ন লোক দিয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। আমরা সখীপুরের সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট এর সুবিচার প্রার্থনা করছি। এ বিষয়ে অভিযুক্ত দুলাল শিকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।