বিজয় দিবসে কিশোর ভাবনা

১৬ ডিসেম্বর, ২০২৩ | ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

"আজ মহান বিজয় দিবস" আসফি ইয়াসমিন দিশা- দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়, ঢাকা। আমাদের জাতীয় জীবনে ১৬ই ডিসেম্বর সবচেয়ে আনন্দ ও গৌরবের একটি দিন। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে আমাদের প্রিয় স্বদেশ দখলদারমুক্ত হয়েছিল। আমাদের বিজয় দিবসের মহান অর্জনের পেছনেও রয়েছে হাজারো বীর,লক্ষ লক্ষ মানুষের সুদীর্ঘ সংগ্রাম ও আত্মদানের ইতিহাস। বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাগে পালন করা হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরওয়ার্দী উদ্যানে হানাদার বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসম্পর্ণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অ্ংশ হিসেবে ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধনমন্ত্রী, বিরোধী দলীয় নেতা- কর্মী, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন। সূর্যোদয় এর সাথে সাথে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধনমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরই সকল শ্রেণির মানুষ সেখানে শ্রদ্ধাভরে তাদের ভালোবাসা প্রকাশ করেন। বিজয় দিবস উপলক্ষে শিশু পার্ক ও জাদুঘরে বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উম্মক্ত থাকবে এবং সিনেমা হলে বিনামূল্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে। দেশের সমস্ত স্কুল, কলেজ, ঘর-বাড়ি, দোকান-পাট, রিক্সসা-গাড়ি ইত্যাদিতে শোভা পায় লাল সবুজের পতাকা। বিজয়ের আনন্দে সব শ্রেনির মানুষ যোগ দেয় এসব অনুষ্ঠানে। সরকারি ব্যব্থাপনায় এদিনটি বেশ জাকজমোকভাবে পালন করা হয়। ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সাময়িক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। সমগ্র দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত হয়। এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দিনটি শুধুই আমাদের বিজয় এর দিন নয়, বেদনারও দিন। আমাদের চেতনা জাগরণের দিন। দেশ ও জাতিকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। তবেই বিজয় দিবসের মহিমা অর্থবহ হয়ে উঠবে।