ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং

১৯ ডিসেম্বর, ২০২৩ | ২:০৭ অপরাহ্ণ
মহানগর প্রতিনিধি, ঢাকা , দৈনিক বাংলাখবর প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে ১২ তম দফায় বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টার পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইউসিবি চত্বর অভিমূখী সুমাত্রা ফিলিং স্টেশন গিয়ে শেষ হয়। মিছিলে মিরপুর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম চৌধুরী ফয়সাল, রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, মোঃ সবুজ, শেরেবাংলা নগর থানা ছাত্রদল মোঃ সাগর, শাকিলসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি এবং অবৈধ তফসিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।