দেশব্যাপী চলছে বিএনপির সর্বাত্মক অসহযোগ আন্দোলন

নির্বাচন বর্জনের দাবিতে ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে মিরপুরে লিফলেট বিতরণ

২৩ ডিসেম্বর, ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১১ নং বাস স্ট্যান্ড থেকে বাংলা স্কুল পর্যন্ত বিকাল ৩ টায় লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং ভোটকেন্দ্রে না যেতে জনসাধারণকে আহবান জানান তারা। এই সময় ছাত্রদল নেতা আকরাম আহমেদ বলেন, এ সরকার জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। তারা মুখে বলে এক করে আরেক। এই সরকার কে মানুষ আর বিশ্বাস করে না। আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেফতার করিয়ে জনগনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন। কিন্ত এ ভাবে বেশী দিন টিকে থাকা যায়না। তাদের পতন যখন হবে তা হবে অতিমাত্রায় ভয়াবহ। সেই দিন আর বেশি দূরে নয়। অতি শিঘ্রই জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আসবে ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা মোঃ রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁন, মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, আদাবর থানা ছাত্রদল নেতা মোঃ এমরান হোসেন ইমরান, মোঃ আল-আমিনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।