দেশব্যাপী চলছে বিএনপির অসহযোগ আন্দোলন
ছাত্রদল নেতা শান্ত’র নেতৃত্বে রাজধানীতে ডামি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ
সারাদেশে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সারাদেশের মতো রাজধানী ঢাকায় নির্বাচন বিরোধী প্রচারণায় বিশেষভাবে কাজ করে যাচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল নেতা এনামুল শান্ত।
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের ইলিয়াস হল সভাপতি শান্তর নেতৃত্বে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ।
ইলিয়াস হল সভাপতি শান্ত আজ সকাল থেকেই শুরু করে লিফলেট বিতরণ। রাজধানীর ধানমন্ডি এলাকা ও মোহাম্মদপুর এলাকায় চলে এই কার্যক্রম।
দেখা যায়, তারা সব যায়গায় সকল শ্রেণির মানুষের কাছে গিয়ে হাতে হাতে লিফলেট বিতরণ করছে। সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য সবাই বোঝানোর চেষ্টা করছে।
গণসংযোগকালে ছাত্রদল নেতা শান্ত বলেন, 'বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কিন্তু বর্তমান অবৈধ, জালিম ও বিনা ভোটের সরকার শেখ হাসিনার কারণে আমরা স্বাধীন দেশের পরাধীন জনগণে পরিণত হয়েছি। এদেশের মানুষ এখন সকল ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত। সাধারণ ও নিরীহ জনগণের রক্তে যার হাত রঞ্জিত, সে কি করে সাধারণ জনগণের কষ্ট বুঝবে ? এই জালিম, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষ শান্তি পাবে না। আর আমরা সেই লক্ষেই কাজ করছি।'
উক্ত ডামি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে ঢাকা কলেজ ইলিয়াস হলের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
তারা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বয়কট করতে জনগনকে উদ্বুদ্ধ করছে। সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতি ও একতরফা নির্বাচনের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সার্বিক প্রচারণা চালিয়ে যাচ্ছে।