ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকা প্রার্থীর পথসভা

২৮ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫৮ অপরাহ্ণ
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পথসভা ও গণসংযোগ করেছেন ঝিনাইদহ ১(শৈলকুপা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই। বৃহস্পতিবার বিকালে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখরা বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় আব্দুল হাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। নিত্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা,নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।