দেশব্যাপী চলছে নির্বাচনী জোয়ার

কাউন্সিলর মানিকের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা

৩০ ডিসেম্বর, ২০২৩ | ৯:২২ অপরাহ্ণ
মহানগর প্রতিনিধি, ঢাকা , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। তার মধ্যে রাজধানী ঢাকায় নির্বাচনের প্রচার প্রচারণা বেশ লক্ষ্য করার মত। সারা দেশের তুলনায় রাজধানী ঢাকায় বরাবরের মতই সকল প্রার্থী তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। রাজধানী ঢাকার পল্লবী-রূপনগর অধ্যুষিত ঢাকা-১৬ আসনও তার ব্যতিক্রম নয়। ঢাকা ১৬ আসনে রয়েছেন একাধিক প্রার্থী। তবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লার জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিল কাজী জহিরুল ইসলাম মানিকের নৌকার পক্ষে জনসংযোগ সবার নজর কেড়েছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) একটি বড় জনসংযোগ করার লক্ষ্যে আগে থেকেই করেছেন প্রস্তুতি সভা। কাউন্সিলর মানিক নৌকার পক্ষে কাজ করেই বার বার নির্বাচিত হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। তাছাড়া ঢাকা-১৬ আসন থেকে আবারও ইলিয়াস মোল্লাকে মনোনীত করাই মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন। তার মধ্যে কাজী জহিরুল ইসলাম মানিক অগ্রণী ভূমিকা রাখছেন। আজকের নির্বাচনী প্রস্তুতি সভায় কাউন্সিলর মানিক বলেন, 'স্বাধীন বাংলার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬ আসনে কাজ করার জন্য আমাদের যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তাই স্বাধীনতার পক্ষের শক্তি নৌকাকে বিজয়ী করতে, আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাকে বিজয়ী করতে এবং সর্বোপরি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধ পরিকর।' এ-কথা বলার উপেক্ষা রাখে না যে, কাউন্সিলর মানিক একজন ত্যাগী নেতা। কারণ ঢাকা-১৬ আসনে ইলিয়াস মোল্লার শুভাকাঙ্ক্ষীদের নাম আসলেই- অকপটে সবাই কাউন্সিলর মানিকের নাম বলবে। এমনকি আজকের প্রস্তুতি সভায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তারই প্রমাণ। ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম মোল্লার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামিলীগ নেতা হাজী আমান উল্লাহ আামন, ওয়ার্ড যুবলীগ সভাপতি হাবিব হান্নান টিটু, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাব্বি। ঢাকা-১৬ আসনের ৩ নং ওয়ার্ডে নির্বাচনী সদস্য সচিববৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা বিপ্লব মৃধা, শামসুদ্দিন খান, মোঃ মোস্তফা, যুবলীগ নেতা ইমরান তালুকদার, মামুন সহ অনেকে। এছাড়াও স্থানীয় থানা, ওয়ার্ড পর্যায়ের আওয়ামিলীগ, মহিলা আওয়ামিলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা সহ শত শত কর্মী উপস্থিত ছিলেন।