নৌকায় ভোট দিয়েই হোমনা-মেঘনার সঠিক উন্নয়ন ঘটানো সম্ভব: মেরী

৩ জানুয়ারি, ২০২৪ | ১:১৬ অপরাহ্ণ
মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

২ জানুয়ারী (মঙ্গলবার) কুমিল্লার মেঘনায় নির্বাচনী প্রচারণা চালান কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি জনাব সেলিমা আহমাদ মেরী। এ সময় মানিকার চর এল.এল.মডেল হাইস্কুল মাঠে এক বিশাল জনসভায় বক্তৃতাকালে সেলিমা আহমাদ বলেন, মেঘনা উপজেলা গঠন আওয়ামী লীগের অবদান। তাই আওয়ামী লীগই পারবে এই উপজেলার প্রকৃত উন্নয়ন ঘটাতে। আর এজন্য আপনাদেরকে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগের অন্য কোন মার্কা নেই। তার মার্কা শুধুই নৌকা। মুক্তিযুদ্ধের পক্ষের মার্কা নৌকা। বাংলাদেশের সাথে সাথে মেঘনা উপজেলাও এগিয়ে যাবে, সাথে এগিয়ে যাবে এই এলাকার জনগণ। মেঘনার জনগণের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তারা পরিশ্রম করতে জানে। কুমিল্লার উন্নয়নে মেঘনার জনগণ বিশাল ভূমিকা রাখতে সক্ষম। আমরা মেঘনা উপজেলার শিক্ষারমান উন্নত করবো। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে, যাতে করে ছেলে মেয়েরা বেকার বসে না থাকে। শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে। পুরুষ ও নারী ভোটের মূল্য সমান কিন্তু উন্নয়নের ক্ষেত্রে নারীরা পিছিয়ে। মেঘনার নারীরা যাতে ঘরে আয় করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। আমি বাংলদেশের অনেক জায়গায় নারীদের উন্নয়নে কাজ করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। আমি এই উপজেলায়ও এটা বাস্তবায়ন করবো। এই এলাকার উন্নয়ন করবো। চিকিৎসার ব্যবস্থা ততটা উন্নত নয়। আমরা এখানকার হাসপাতাল এবং এগুলোর চিকিৎসা ব্যবস্থা নিয়েও কাজ করবো। আর আমাদের এই কাজের মাধ্যমেই গ্রাম হবে শহর, আসছে আলোর প্রহর। আলো এসেছে, আলো আসবে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সহ সভাপতি শেখ আঃ আউয়াল, মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকী শামীম, যুগ্ম আহবায়ক গাজী মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো মজিবুর রহমান মজি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা রহমান, মানিকারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল বাতেন খন্দকার, মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসীন সোহাগ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহরিয়ার। আরো উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মুন্সি, মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গাজী মো: আলী হোসেন, হরিপুর গ্রামের কৃতি সন্তান ও সমাজ সেবক গাজী সিরাজুল ইসলাম সেলিম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।