রায়পুরে বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিলের মাধ্যমে শেষ হয় ‌নৌকার প্রচারনা

৫ জানুয়ারি, ২০২৪ | ১১:৪০ পূর্বাহ্ণ
‌মোঃ হাছান আহমাদ ভূঁইয়া, ‌জেলা প্র‌তি‌নি‌ধি ( লক্ষ্মীপুর ) , দৈনিক বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিল করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এড.নূর উদ্দিন চৌধুরী নয়নের কর্মী-সমর্থকরা। ০৪ জানুয়ারী (বৃহস্পতিবার) রায়পুর উপজেলার বাস স্ট্যান্ড মাঠে সভার আয়োজন করে রায়পুর উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই দি‌কে বিকেল ০৩ ঘ‌টিকা হই‌তে সভাস্থলে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগ সহ সহ‌যোগী সংগঠ‌নের লোকজন। উক্ত সভায় বি‌ভিন্ন জ‌ায়গা থে‌কে মিছিল নিয়ে হাজির হয় রায়পুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনী সভায় বক্তব্য কালে রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, রায়পুরে উন্নয়নে কাজ করেছেন অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। অন্য কেউ এমন উন্নয়ন করতে পারেনি। তার নির্বাচনী এলাকার প্রতিটি পর্যায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। উন্নয়নের স্বার্থে নৌকায় মার্কায় ভোট দিন। আ‌য়ো‌জিত উক্ত সভায় সভাপতির বক্তব্যে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, আড়াই বছরে নূর উদ্দিন চৌধুরী নয়ন অতুলনীয় উন্নয়ন করেছেন। নৌকা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিবেন উন্নয়নের জন্য, দেশের জন্য। সভায় নৌকার প্রার্থী এড. নূর উদ্দিন চৌধুরী বলেন, আমাদের মতো নির্বাচনী সভা কোনো প্রার্থী করতে পারেনি। প্রকৃত অর্থে এমনটি জনগণের বিজয়, গনতন্ত্রের বিজয়। নৌকার স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। আমরা আগের নির্বাচনের চেয়ে দ্বিগুণ ভোট প্রত্যাশা করছি। দেশের উন্নয়নে নৌকা ও আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ। এ ছাড়া ও অনুষ্ঠিত নৌকার প্রার্থীর উক্ত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া । পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন প্রমূখ। নির্বাচনী সভা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে উপজেলা শহরে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি শেষে দলীয় প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।