রাজধানীতে মশাল মিছিল থেকে ছাত্রদল নেতা শিরীন সহ আটক ৩
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে। তবে এই নির্বাচন প্রত্যাক্ষাণ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। একদলীয় ডামি নির্বাচন বর্জন ও অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৬ ও ৭ জানুয়ারি টানা ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। এই হরতাল কর্মসূচী থেকে রাজধানীতে গ্রেফতার হয়েছে তিন ছাত্রদল নেতা। হরতালের সমর্থনে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মগবাজার মোড় থেকে পুরাতন রমনা থানা পর্যন্ত মশাল মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় মিছিলে পুলিশ ও আওয়ামিলীগ যৌথ হামলা করলে ১০-১২ ছাত্রদল নেতাকর্মী আহত হয়। সেই সাথে গ্রেফতার করে ছাত্রদলের ৩ নেতাকে। আটককৃতরা হলেন- ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরীন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁন, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের তানভীর অপূর্ব। এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহ সভাপতি নাছিরউদ্দিন নাছির,যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মূসা,যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জকির উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সজিব,সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি,সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ ছাত্রী বিষয়ক জান্নাতুল ফেরদাউস, কেন্দ্রীয় সদস্য মোঃসাহেদ হাসান,মোবারক হোসেন,কেন্দ্রীয় ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নুরুজ্জামান রাসেল, ঢাকা কলেজের সাবেক সহ সভাপতি জাফর উল্লাহ জাফর, সাইদুল হোসেন সাঈদ,আজম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোরসালিন,সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম আকাশ,সদস্য তারিক। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ,৩২ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান জিয়া,ছাত্রনেতা ইরফান আহমেদ, মোঃ রাজু,মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, মেহেদী হাসান মিঠু, রবিউল ইসলাম ফারাবী। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক বায়েজিদ হোসাইন, ছাত্রনেতা নবাব রাব্বি,আবদুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, আকাশ, জায়েদ হাসান,মোঃমাহাবুব,ইমরান,নাইম,অপুর্ব। হাতিরঝিল থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হাকিম শুভ ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদ হোসেন, মানবাধিকার সম্পাদক মোঃ সুমন ইসলাম, নর্থ হলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন হাসান,কর্মী নাবিল মাহবুব শান্ত। বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মোকলেছুর রহমান,সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ,সহ পাঠাগার সম্পাদক রেজাউল করিম বাদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজ, সহ সাধারণ সম্পাদক আরিফ রায়হান হৃদয়,সহ সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম,ছাত্রদল নেতা শামীম আহমেদ। ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস জান্নাত। তেঁজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানিসহ দুই শতাধিক নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।