সখীপুরে ৩৯ কেজি গাঁজাসহ পাঁচ মাদকব্যবসায়ী আটক

১৩ জানুয়ারি, ২০২৪ | ৭:৫৮ অপরাহ্ণ
মোর্শেদ খান, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর থেকে প্রায় এক মণ গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)। অভিযান শেষে অভিযুক্তদের আটক করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আমি অফিসে থাকার সময় গোপন সূত্রে সংবাদ পাই কচুয়া গ্রামের এক বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে এবং মজুদকারীরা সেগুলো দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও চারজন নারীর কাছ থেকে একটি বস্তায় ও তিনটি স্কুল ব্যাগে সর্বমোট ৩৯ কেজি গাঁজা উদ্ধার করি। যার মূল্য আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা।