ইউপি চেয়ারম্যানের মহতি উদ্যোগ

নিজস্ব অর্থায়নে ৯৭টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে শাল চাদর উপহার

২০ জানুয়ারি, ২০২৪ | ১০:৫৬ অপরাহ্ণ
বিজয় মাহমুদ, যশোর প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ূন কবির তুহিনের ব্যক্তিগত ও নিজস্ব অর্থায়নে নওয়াপাড়া ইউনিয়নের (৯৭) টি মসজিদের সকল ঈমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবকে শাল চাদর উপহার দিয়েছেন। তার এমন মহতি উদ্যোগ এলাকায় অনন্য। আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩:০০ টার সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ূন কবির তুহিন নিজেই। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান মাস্টার।উপস্থিত ছিলেন জনাব আখতারুজ্জামান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য তৈয়ব আলী সহ আরো অনেকে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ হুমায়ূন কবির তুহিন। তিনি বলেন, এই কনকনে শীতে বহু কষ্ট করে আমাদের পাড়া মহল্লার যে মসজিদ গুলো আছে। বহু কষ্ট করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় এবং তাদের শীতে খুব কষ্ট হয়। তাই আমার এই ব্যতিক্রমি উদ্যোগ নিজের অর্থে তাদের জন্য আমার এই সামান্য উপহার আমি তাদের হাতে তুলে দিলাম। তিনি আরো বলেন, প্রতিটি গ্রামের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন গ্রামের একজন বিশেষ প্রতিনিধি। তাঁরা মানুষের ভালো-মন্দ ও বিভিন্ন রকমের ধর্মীয় জ্ঞানের আলো ছড়িয়ে দেন। সমাজের জন্য তাদের অবদান অনেক। তাদেরকে আমার পক্ষ থেকে এই সামান্য উপহার তুলে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। চেয়ারম্যান তুহিনের মানবিকতা এখানেই শেষ নয়। ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হুমায়ূন কবির তুহিন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হয়ে আসার পর থেকেই ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের বিভিন্ন রকম সুবিধা এবং সাহায্য সহযোগিতা করে আসছেন।