শরীয়তপুরে ইটভাটা মালিক সমিতির আক্ষেপ

২২ জানুয়ারি, ২০২৪ | ৪:০৩ অপরাহ্ণ
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পদ্মা পারের ছোট্ট এই জেলা শরীয়তপুরে শিল্প বিপ্লবের অন্যতম বড়ো একটা মাধ্যম ছিলো ইট প্রস্তুত করা ইট ভাটা। করোনা ভাইরাস হানা দেওয়ার পূর্বে শরীয়তপুরে ইট ভাটার সংখ্যা ছিলো ৬০ টি বা তার ও অধিক। সময় এগোতেই এখন ভাটার সংখ্যা এসে দাড়িয়েছে ৩০ টির মতো। যদিও সময়ের সাথে সাথে বিলীন হচ্ছে ইট ভাটা। নিজেদের গুটিয়ে নিচ্ছে ব্যাবসায়ীরা।এক সাক্ষাৎকারে শরীয়তপুর জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন ইট ভাটা বিলুপ্তির কারণ। জানিয়েছেন তাদের নিরব আকুতি ও আক্ষেপের কথা। ইট পোড়াতে ব্যাবহৃত কয়লার দামের উর্ধ্বগতি, মাটি কাটা নিয়ে নানা প্রতিবন্ধকতা, এমনকি প্রাকৃতিক অবস্থা বিভিন্ন সময়ে পরিবেশ বান্ধব না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ইট ভাটা মালিকদের।ছয় হাজার টাকার জ্বালানী কিনতে হচ্ছে ৩০ হাজার টাকারও বেশি দিয়ে। এছাড়াও কুষ্টিয়া বা অন্যান্য বেশিরভাগ ইট ভাটায় এখনো ইট পোড়াতে ব্যাবহৃত হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে। এমন অভিযোগ তুলেন এই ইট ব্যাবসায়ী। তিনি আরো বলেন, যখন গোটা বাংলাদেশে ৪০% ও ঝিকঝাক হয়নি তখন শরীয়তপুরে শতভাগ ঝিকঝাক কাজ সম্পূর্ণ করেছেন ইট ভাটা মালিক সমিতি। তারা আইনের প্রতি শতভাগ আস্থাশীল এবং শ্রদ্ধাশীল বলেও দাবী তার। এছাড়াও কুষ্টিয়া এবং রাজবাড়ি অঞ্চলের ইট শরীয়তপুরে বিক্রি হচ্ছে, যে ইট গুলো সাইজেও ছোট্ট এবং জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো হয় বলে প্রস্তুত খরচ কম। যার কারণে তূলনামূলক কম দামে বিক্রি হচ্ছে সেই ইঁট। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীয়তপুরের ইট ভাটা মালিক পক্ষ। গুনগত মান বিবেচনায় জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো ইট অত্যন্ত দূর্বল, এবং তা সাইজেও ছোট্ট হওয়ায় টেকসই নির্মাণে অনুপযুক্ত বলেও জানান এই ইট ব্যাবসায়ী। এছাড়াও অভিযোগ রয়েছে শরীয়তপুর থেকে জ্বালানি কাঠ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া এবং রাজবাড়ি। যে কাঠ দিয়ে পোড়ানো হয় ইট, এবং পরবর্তীতে ট্রাক ভর্তি করে প্রায় ৩০ টন বা তার চেয়ে অধিক লোড করে বয়ে নিয়ে আসা হয় ইট। যেগুলো রাস্তার জন্য ও ক্ষতিকর এমন অভিযোগ ও রয়েছে বেশ।দালাল চক্রের সহায়তায় কেনাবেচা হচ্ছে সুদুর কুষ্টিয়া ও রাজবাড়ীর সেই ইট যা পাকাপোক্ত নির্মাণে উপযুক্ত নয়।দামে কম হলেও সাইজে ছোট্ট ইঁট যা নির্মাণ কাজে শরীয়তপুরের ইটের তূলনায় প্রয়োজন হয় অধিক। তাই ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইঁট ভাটা মালিক পক্ষ, জেনো ক্রেতারা স্বচক্ষে দেখে, গুনগত মান বিবেচনায় নিয়ে সবচেয়ে সেরা পণ্য টা দিয়েই তৈরি করে নিজের পছন্দের নির্মাণ।