টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল ছাত্রের ফাঁসিতে ঝুলে আত্নহত্যা

২২ জানুয়ারি, ২০২৪ | ৯:০০ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের ৩ নং ওয়ার্ড,সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পিছনের এলাকার নাঈম নামের এক স্কুলছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার(২১ জানুয়ারি) দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নাইম (১৬) ঐ এলাকার প্রবাসী আব্দুল গফুর তালুকদারের বড় ছেলে এবং সখীপুর সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের নবম শ্রেণীর ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান তিনি। ভোররাতে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে চিৎকার দেয়। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে সখীপুর থানা পুলিশে খবর দেন।পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করেন।কিন্তু আত্নহত্যার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। লাশের সুরতহাল করেন,সখীপুর থানার উপ-পরিদর্শক (এস আই)মনিরুজ্জামান মনির। তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।