টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি শেখ শাহিনুর রহমান-শ্রেষ্ঠ থানা সখীপুর

২৬ জানুয়ারি, ২০২৪ | ৪:২৬ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টানা দুইমাসে আইনশৃঙ্খলা রক্ষার সফলতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা পেলেন,সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান ও সখীপুর থানা। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান গত দুই-মাসে সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। সেই সঙ্গে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সখীপুর থানা সম্মাননা স্বীকৃতি অর্জন করেন। বুধবার (২৪জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলার অপরাধ সভায় এ বিষয়টি নিয়ে মূল্যায়ন প্রকাশ করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ও সখীপুর থানা পুলিশের পক্ষে জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার (এডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নিকট থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।